সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, মে ৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, গাজীপুরের এসপি ও খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আমরা পর্যবেক্ষণ করব। আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওই দু’জনকে প্রত্যাহারে বিএনপির দাবির পরই এ কথা বলেন তিনি।
বৃহস্পতিবার (৩ মে) বিকেলে আগারগাঁওয়ে কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সঙ্গে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক করে। নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠকে সিইসি ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
নির্বাচন ভবনে নিজ দপ্তরে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। খুলনায় তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। উনারা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুরের এসপিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। আমি তাদের বলেছি যে, কমিশনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা তাদের প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছি। আমরা তাদের উপর নজর রাখবো।’ নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, এমন কিছু আমাদের জানা নেই।
খুলনায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্যের অবস্থান করা হোটেল পুলিশের ঘিরে রাখার বিষয়ে সিইসি বলেন, একই হোটেলে বিদেশিরা ছিল। যার কারণে পুলিশ তাদের নিরাপত্তা দিয়েছিল। কিন্তু বিএনপি মনে করেছে তাদের ঘিরে রেখেছে। ওই হোটেলে বিএনপির প্রতিননিধি ছিল পুলিশ তা জানত না বলে জানান সিইসি কে এম নুরুল হুদা।
উল্লেখ্য আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি