মাঠেময়দানে ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে নতুন পরাশক্তি হিসেবে উঠে আসছে আফগানিস্তান। ‘ডান্ডার ডগ’ থেকে এই দলটি এখন রীতিমত কাঁপাছে ক্রিকেট দুনিয়াকে। চমক দেখাছে বিশ্বকাপ বাছাই পর্বে তাক তাগিয়ে দলটি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলায় এক ধাপ এগিয়ে গেল। বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে সেই সম্ভাবনা ধরে রাখল আফগানরা। হারারের ওল্ড হারারিয়ান ক্লাব মাঠে খেলতে নেমে রশিদ খানের ৫ উইকেট নেয়ার কারণে আফগানিস্তান জয় পেয়েছে ৫ উইকেটের বিনিময়ে। ৯৩ বল হাতে রেখে।আফাগানদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলেন রশিদ খান। বাহাই পর্বের শুরুতে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে আফগানরা। পরে কেন কিছুটা খেই হারিয়ে ফেলেছে। কোনমতে সুপার সিক্স নিশ্চত করে। সুপার সিসে ঊথে আবারও শক্তি ফিরে পেয়েছে আফগান দল। সুপার সিক্স থেকে দুটি দল চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। পয়েন্ট টেবিলে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে। আফগানিস্তানও নিজেদের সম্ভাবনা ধরে রাখলো এই জয়ে। টস জিতে ব্যাট করতে নেমে ১৭৭ রানে অলআউট হয়ে যায় আরব আমিরাত। সর্বো”চ ৬৪ রান করেন সাইমান আনোয়ার। ৪৫ রান করেন মোহাম্মদ নাভিদ। ২২ রান করেন চিরাগ সুরি। ৯ ওভারে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন রশিদ খান। দৌলত জাদরান ৪৫ রান দিয়ে নেন ৩ উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে আফগান ওপেনার গুলবাদিন নাইব ৯৭ রানে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেন। নজিবুল্লাহ জাদরান ৬৪ বলে খেলেন ৬৩ রানের ইনিংস। ফলে ৩৪.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ২ উইকেট করে নেন মোহাম্মদ নাভিদ এবং কাদির আহমেদ।