সিলেট | |
প্রকাশিত: 10:55 PM, May 3, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ বিশ্বকাপ ফুটবলে রাশিয়ার কাছে লড়াই ও ভাল খেলা দেখতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। বৃহস্পতিবার (৩ মে) দেশটির অন্যতম শহর সোচিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনোকে সঙ্গে করে ফ্যান আইডি সেন্টার পরিদর্শন এবং নিজেদের কার্ড সংগ্রহের পর এ কথা বলেছেন আয়োজক দেশের প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন বলেন, ‘আমি দেখতে চাই বিশ্বকাপে রাশিয়া শক্ত মনোবল নিয়ে খেলবে। মাঠে কোনো লড়াই করছে। প্রতিপক্ষকে কোন ছাড় দেয়া যাবে নয়। আমরা আশাবাদী আমাদের দল নিয়ে। ফুটবলাররা মাঠে তাদের পুরো শক্তি দিয়ে খেলবেন। আমি চাই ফুটবলাররা সমর্থকদের মন জয় করে নেবে তাদের নৈপুণ্য মেলে দিয়ে। সবার ভালোবাসা আদায় করে নিবে মন্তব্য করেছেন ভ্লদিমির পুতিন।
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপে রাশিয়া পড়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ মিশর, সৌদি আরব ও উরুগুয়ে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ আগামী ১৪ জুন। প্রথম দিনেই মাথে নামবে সবাগতিক দল। রাশিয়ার প্রতিপক্ষ সৌদি আরব। ১৯ জুন মিশরের সঙ্গে রাশিয়ার দ্বিতীয় ম্যাচ। গ্রুপের শেষ ম্যাচ উরুগুয়ের সঙ্গে ২৫ জুন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি