সিলেট | |
প্রকাশিত: 6:28 PM, April 26, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) শিরোপা জিতলো প্রাইম ব্যাংক সাউথ জোন। দুই মৌসুম পর প্রথম শ্রেণির ক্রিকেটের ফ্রাঞ্চাইজি ভিত্তিক এই আসরে সেরা দল নিয়ে শিরোপা শীর্ষ অবস্থানে থেকে লিগ শেষ করলো নূরুল হাসান সোহানের দল। বিসিএলে ষষ্ঠ রাউন্ড শেষে প্রাইম ব্যাংকের পয়েন্ট ৬৫। পক্ষান্তরে বিসিবি নর্থ জোনের পয়েন্ট ৬২।
খুলনায় আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত বিসিএলের শেষ রাউন্ডের খেলায় প্রথম দিন হতেই উড়ছিল প্রাইম ব্যাংক সাউথ জোন। দলগত নৈপুণ্যে জয়টা হাতছানি দিয়ে ডাকছিল। বোলার ব্যাটসম্যানদের দাপুটে লড়াইয়ে বিনা বাঁধায় হেসে খেলে ম্যাচ জিতে
ইনিংস ও ৬৩ রানের ব্যবধানে। বোলার আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মুর্তজা, ব্যাট হাতে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, তুষার ইমরান, নূরুল হাসান সোহানের পারদর্শিতা প্রাইম ব্যাংক সাউথ জোনকে শিরোপার স্বাদ পেতে সহায়তা করছে।
আর শেষ সময়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফির ফেরাটাও জেনো শেষ ম্যাচে দারুণ আত্মবিশ্বাসী করে তুলেছিল প্রাইম ব্যাংককে। ব্যাটিং, বোলিং, লিডসহ জয়ের বোনাস পয়েন্ট পাওয়ায় বিসিএলের পঞ্চম আসরের শিরোপা প্রাইম ব্যাংকের। আগে বিসিএলের দ্বিতীয় আসরের প্রাইম ব্যাংক শিরোপা জিতেছিল।

প্রাইম ব্যাংক সাউথ জোন অধিনায়ক নূরুল হাসান সোহানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন
শেষ রাউন্ডে জয়ের জন্য যা যা করা দরকার সবই করেছে প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। নর্থ জোনকে প্রথম ইনিংসে ১৮৭ রানে গুটিয়ে লিড নিয়েছিল সাউথ জোন। আর ৩৬৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে ম্যাচে দ্বিতীয় দিক। নর্থ জোন দ্বিতীয় ইনিংসে ২০৮ রানে পিছিয়ে থেকে ব্যাটিং নেমে আগের দিনটা শেষ করেছিল কোন বিপত্তি ছাড়া। আজ বৃহস্পতিবার সকালে নর্থ জোন মাঠে নেমেই বিপর্যয়ে পড়ে। আবারও সেই স্পিনার আবদুর রাজ্জাক। প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকারী জাতীয় দলের এই সাবেক বোলার আরো একধাপ এগিয়ে তুলে নিয়েছে ৬ উইকেট। তার স্পিনে কুপোকাত নর্থ জোন। এছাড়া সাকলায়েন সজীব পেয়েছেন ৩ উইকেট। স্পিনারদের মঞ্চে ইমরুলও পেয়েছেন ১ উইকেট। মাশরাফি ৪ ওভার বোলিং করেছেন। উইকেট পাননি। বোলারদের দাপটে
জহুরুল ইসলাম অমির দল নর্থ জোন ১১৫ রানেই অল-আউট। সর্বোচ্চ ৪১ রান করেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া মিজানুর ২০, জুনায়েদ ১৬ ও জহুরুল ১০ রান করেন। ম্যাচ সেরার পুরস্কার পান ১১ উইকেট শিকারী আব্দুর রাজ্জাক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি