সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৪
তানজীল শাহরিয়ার
সাকল্যে ম্যাচের স্থায়ীত্ব ২০২ মিনিট! দুই ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ৩৬.১ অভার! ‘স্বল্প দৈর্ঘ্যের’ এই ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে অনির্বাণ ক্রীড়া চক্র।
মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৩৫তম ম্যাচ খেলতে মাঠে নামে ব্রাদার্স এবং অনির্বাণ। সিলেট জেলা স্টেডিয়ামে রোদ ঝলমলে সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স।
৪র্থ অভারে ৯ রানের মধ্যে ব্রাদার্সের দুই অপেনার সাজঘরে ফিরে আসেন। তিনে নামা সজীবের ব্যাটে কিছু সময়ের জন্যে উইকেট পতনের ধারা বিলম্বিত হয়। ৩য় উইকেটে যোগ হয় ২৫ রান। ব্রাদার্সের অধিনায়ক সুজনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান বাঁহাতি স্পিনার মুকুল।
এরপর মুড়ি-মুড়কির মত ব্রাদার্সের উইকেট পড়তে থাকে।
মুকুলের সঙে অফ স্পিনার বাহারও পাল্লা দিয়ে উইকেট শিকার করতে থাকেন। ম্যাচটা যেন মুকুল-বাহারের উইকেট পাওয়ার ‘লড়াইয়ে’ পরিণত হয়েছিলো। ব্রাদার্সের ব্যাটাররা সেখানে যেন একের পর এক ‘অসহায় আত্মসমর্পণ’ করার মিছিলে শামিল হওয়ার স্রোতে গা ভাসিয়েছেন!
শেষ দুই উইকেট তুলে নিয়ে মুকুল অর্ধডজন উইকেট পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। বাকি চার উইকেট নিয়েছেন বাহার। মুকুল ৭.১ অভার বল করে মাত্র ১২ রান খরচা করেছেন। বাহার ১০ অভার বল করে চার মেডেন আর ১৯ রান ব্যয় করেছেন।
সজীব (১৫), নাঈম (১১) ছাড়া ব্রাদার্সের ব্যাটারদের মধ্যে আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। অতিরিক্ত খাত থেকে এসেছে ১৫ রান।
২৪.১ অভারে সব উইকেট খুইয়ে ৭২ রান তুলেছে ব্রাদার্স।
এই নিয়ে টানা তিন ম্যাচে শতরানের দেখা পাওয়ার আগেই অলআউট হলো ব্রাদার্স ইউনিয়ন। এর আগের দুই ম্যাচে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্রের বিপক্ষে ৯৪ রানে, জিমখানার সঙে মাত্র ১৯ রানে অলআউট হয়েছিলো দলটি।
ইনিংসের ১ম বলেই আজিরের উইকেট হারালেও রাজু, আসাদ আর শ্রাবণের ব্যাটে চড়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় অনির্বাণ ক্রীড়া চক্র। ৭২ রানের মামুলি পুঁজি নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা হিমালয় জয়ের মতই কঠিন। ব্রাদার্সের বোলারদের মধ্যে নাঈম ছাড়া আর কেউ উইকেটের দেখা পাননি।
১২শ অভারেই ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে অনির্বাণ।
রাজু ২৮ (অপরাজিত), শ্রাবণ ২১, আসাদ ১৭ রান করেন।
ব্রাদার্সের নাঈম ২৭ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অনির্বাণ ক্রীড়া চক্রের মুকুল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি