সিলেট ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
অবনমন অঞ্চলে ঘুরতে থাকা ইতালিয়ান ক্লাব নাপোলিকে প্রায় একা হাতে আলোর মুখ দেখিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। নিজের সাত বছরের অবস্থানকালে জিতিয়েছেন দুইটি ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা। তবে শিরোপার চেয়ে বড় বিষয় ছিল, পুরো ন্যাপলসবাসীদের মাঝে অন্যরকম এক বিশ্বাসের সঞ্চার করেছিলেন ম্যারাডোনা।
যার সুবাদে ফুটবল মাঠে যেমন এসেছে নাপোলির সাফল্য, তেমনি ন্যাপলস শহরও দেখেছে নিজেদের অর্থনৈতিক উত্তরণ। ফুটবল খেলে মাত্র ৭ বছরের মধ্যেই ন্যাপলস শহরের সবচেয়ে জনপ্রিয় মানুষে পরিণত হয়েছে ম্যারাডোনা। যা চলমান রয়েছে এখনও। প্রায় ত্রিশ বছর পরেও ন্যাপলস শহরে ঈশ্বরের দূত হিসেবেই মানা হয় ম্যারাডোনাকে।
একটি ক্লাব কিংবা শহরে যার প্রভাব এত বেশি, তার মৃত্যুর পর সম্মান জানানোর সম্ভাব্য সেরা পথই বেছে নিয়েছে নাপোলি। গত ২৫ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ম্যারাডোনা। তার মৃত্যুর ১০ দিনের মধ্যেই নাপোলি সিদ্ধান্ত নিয়েছে, তাদের ঘরের মাঠ সান পাওলো স্টেডিয়ামটির নাম বদলে যাবে ম্যারাডোনার নামে।
সান পাওলো স্টেডিয়ামের নতুন নাম হবে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়াম। ন্যাপলস সিটি কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নেয়া হয়েছে এ সিদ্ধান্ত। সর্বপ্রথম গত সপ্তাহেই ন্যাপলের মেয়র লুইগি ডি ম্যাজিস্ট্রিস এ ব্যাপারে প্রস্তাবনা দিয়েছিলেন। যা মেনে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি কাউন্সিলের অন্যান্য সদস্যদের।
নাপোলির জার্সি গায়ে ১৯৮৪ থেকে ১৯৯১ পর্যন্ত সাতটি মৌসুম খেলেছেন ম্যারাডোনা। এসময় নাপোলি জেতে দুইটি সিরি ‘আ’ শিরোপা। তার মৃত্যুর পর প্রাথমিকভাবে সম্মান জানানোর লক্ষ্যে গত সপ্তাহে ইউরোপা লিগের ম্যাচের আগে সবাই ‘ম্যারাডোনা-১০’ লেখা জার্সি পরে মাঠে নেমেছিলেন। এবার নিজেদের স্টেডিয়ামের নাম বদলের সিদ্ধান্ত নিল ক্লাবটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি