সিলেট | |
প্রকাশিত: 7:44 PM, February 8, 2020
মাঠে ময়দানে ডেস্ক:
তৃতীয় হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষ করেছে পাকিস্তানি যুবারা। শনিবার (৮ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে গ্রুপ পর্বে বেশি পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের তৃতীয় হয় পাকিস্তান।
এর আগে প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটে হেরে টুর্নামেন্টের মূল পর্ব থেকে বাদ পড়ে রোহাইল নাজিরে দল। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড বাংলাদেশের কাছে ৬ উইকেটে হেরে বিদায় নেয়। সেমিফাইনালে বাদ পড়া দুই দল অংশ নেয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচই টসও হয়নি। আর তাতেই আইসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে বেশি পয়েন্ট নিয়ে তৃতীয় হয় পাকিস্তান আর চতুর্থ হয় নিউজিল্যান্ড।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তান ছিল একই গ্রুপে। এ দুই দলই জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডকে হারায়। তবে দুই দলের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। পাকিস্তানের সমান ৫ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাইগার যুবারা। এরপর কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
অন্যদিকে, গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এরপর ভারতের কাছে হেরে যায় তারা। কিন্তু শ্রীলঙ্কাকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে কিউই যুবারা। কোয়ার্টারে তারা হারা ওয়েস্ট ইন্ডিজকে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি