যুব বিশ্বকাপ: রাকিবুলের হ্যাট্রিক

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২০

মাঠে ময়দানে ডেস্ক:

 

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে হ্যাট্রিক করেছেন রাকিবুল হাসান । ম্যাচের ২৪তম ওভারে পরপর তিন উইকেট তুলে নেন টাইগারদের তরুণ তুর্কি রাকিবুল । কেস সাজ্জাদকে বোল্ড করার পরের বলে লায়েল রবার্টসনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন । ওভারের পঞ্চম বলে চার্লি পিটকে বোল্ড করে ইতিহাসে জায়গা করে নেন রাকিবুল ।

 

 

দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অচেনা স্কটল্যান্ড দলের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ দল। টাইগার যুবারা ম্যাচের শুরু থেকেই দারুণ বোলিংয়ে বিপর্যস্ত করে তোলে স্কটল্যান্ডের যুবাদের ।

 

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কটল্যান্ড ২৭ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে । ক্রিজে আছেন স্কটল্যান্ডের হয়ে ২৮ রান করা উজ্জাইর শাহ ও ৮ রান করা জেমি কেয়ার্নস ।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ