লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেখঘাট পায়োনিয়ার্সকে হারিয়েছে ইলেভেন স্টার্স!

প্রকাশিত: 12:44 AM, March 18, 2024

লোয়ার মিডল অর্ডারের দৃঢ়তায় শেখঘাট পায়োনিয়ার্সকে হারিয়েছে ইলেভেন স্টার্স!

 

 

 

তানজীল শাহরিয়ার

 

 

ব্লু বার্ড অটো দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র  রবিবারের খেলায় শেখঘাট পায়োনিয়ার্স গ্রীনকে ৩ উইকেটে হারিয়েছে ইলেভেন স্টার্স।

 

 

টসে জয়লাভ করে প্রথমে শেখঘাট পায়োনিয়ার্স গ্রীন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। মাত্র ৭ রানে ২ উইকেট হারানোর পর ৩য় উইকেটে করিম এবং তৌফিক ৭০ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন।

 

 

এক প্রান্তে করিম দীর্ঘ সময় ধরে ব্যাট করে গেলেও অন্য প্রান্তে তাকে সঙ্গ দেওয়ার মত কাউকে পায়নি শেখঘাট পায়োনিয়ার্স গ্রীন।  তবে ১০ নাম্বারে নেমে ফারহান ২২ রান তোলায় প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর মত একটা স্কোর পায় শেখঘাট পায়োনিয়ার্স গ্রীন।

 

 

নির্ধারিত ৩৫ অভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তোলে তারা।

 

 

কারিম ৫৩, ফারহান ২২, জনি ১১ রান করেন।

 

 

ইলেভেন স্টার্সের জুনায়েদ ৩২ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন।  বিপ্লব, কাওসার, শিঙ্কু এবং রাহুল ১টি করে উইকেট লাভ করেন।

আরও পড়ুন  পতৌদি বক্তৃতায় পিটারসেনের নাম নিয়ে তুলকালাম

 

 

১৪৭ রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইলেভেন স্টার্স,  মাত্র ৬৯ রানে তারা পাঁচ উইকেট খুইয়ে ফেলে। তবে লোয়ার মিডিল অর্ডারের ভালো ব্যাটিং এর সুবাদে শেষ পর্যন্ত ম্যাচে ফিরে আসে তারা।

 

 

কাউসার ৩০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৩টি চার এবং ১টি ছক্কা।  জুনায়েদ এবং জীবন দুজনে ২৩ রান করে করেছেন। মামুন ১৬, শিঙ্কু ১৫ রান করেন।

 

 

শেখঘাট পায়োনিয়ার্স গ্রিনের সাজু ২৮ রান দিয়ে এবং ফারহান ৩৬ রান দিয়ে ৩টি করে উইকেট দখল করেন। অপর উইকেট তুলে নেন রায়হান।

 

 

৩০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইলেভেন স্টার্স।

 

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন স্টার্সের জুনায়েদ।

 

 

 

সর্বশেষ সংবাদ