সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
১৭ জুন মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ। এতদিন পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না করলেও আজকেই তিন রাউন্ডের সূচি দিয়েছে কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী ২১ জুন থেকে লিগ শিরোপা জয়ের লক্ষ্যে নামবে লিভারপুল। ৩০ বছরের শিরোপা খরা কাটাতে মুখিয়ে থাকা দলটির প্রতিপক্ষ এভারটন।
করোনার কারণে ইংল্যান্ডে ফুটবল বন্ধ হয়ে আছে মধ্য মার্চ থেকে। ক্লাবগুলোর ভোটাভুটির কারণেই ১৭ জুন থেকে শুরু হচ্ছে ইংলিশ লিগ। আগের ঘোষণা অনুযায়য়ী লিগের শুরুতে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি আতিথ্য দেবে আর্সেনালকে। শেফিল্ড ইউনাইটেড আতিথ্য গ্রহণ করবে অবনমনের ঝুঁকিতে থাকা অ্যাস্টন ভিলার।
এই মুহূর্তে ২৫ পয়েন্ট ব্যবধান রেখে শীর্ষে আছে লিভারপুল। শিরোপা খরা কাটাতে আর মাত্র দুটি জয় প্রয়োজন তাদের। অবশ্য প্রথম ম্যাচে এভারটনকে হারালেই শিরোপা উৎসব করবে লিভারপুল, যদি এর আগে আর্সেনালের কাছে হেরে যায় ম্যানসিটি।
টেবিলের আটে থাকা টটেনহাম ১৯ জুন আতিথ্য দেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে। তৃতীয় স্থানে থাকা লিস্টার সিটি পর দিন ২০ জুন মুখোমুখি হবে ওয়াটফোর্ডের। একই তারিখে আবারও মাঠে ফিরবে আর্সেনাল। এদিন তাদের প্রতিপক্ষ ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন। অ্যাস্টন ভিলাও আবার খেলবে ২১ জুন। এদিন তারা মুখোমুখি হবে চেলসির।
সবগুলো ম্যাচই দেখানো হবে লাইভ। তবে মাঠে থাকবে না কোনও দর্শক, ম্যাচগুলি অনুষ্ঠিত হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি