সিলেট | |
প্রকাশিত: 2:50 PM, January 6, 2024
তবুও আমির জামালকে নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের রান তিন অংকের ঘর পার করে দিয়েছিলেন রিজওয়ান। পরে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে বাকি তিন উইকেট পড়তে খুব বেশি সময় লাগেনি। ১১৫ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। শুরুতেই উসমান খাজার উইকেট তুলে নিতে সক্ষম হলেও অস্ট্রেলিয়াকে আর বিপদে ফেলতে পারেনি পাকিস্তানি বোলাররা। যার ফলে ২৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ৮ উইকেটের ব্যবধানে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। দেড় দিন বাকি থাকতেই জয় তুলে নেয় প্যাট কামিন্সের দল।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষটা রাঙান ডেভিড ওয়ার্নার। অনবদ্য এক হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি। আউট হয়েছিলেন ৫৭ রানে। মার্নাস লাবুশেন ৬২ রানে অপরাজিত থাকেন। হেরে গেলেও পাকিস্তানের নতুন ক্রিকেটার আমের জামাল ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে হয়েছেন ম্যাচ সেরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি