সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৩ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট করোনা আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। এ হার অব্যাহত থাকলে শহীদ শামসুদ্দিন হাসপাতালের পক্ষে রোগীর চাপ সামলানো অসম্ভব হয়ে পড়বে। এ পরিস্থিতি শামাল দিতে বেসরকারী আরো দুটি হাসপাতাল প্রস্তুত রাখার উদ্যোগ নেয়া হয়েছে। সিলেটে করোনা চিকিৎসার জন্য দ্বিতীয় হাসপাতাল হিসেবে তিন মাসের জন্য সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালকে আগেই বেছে নেয়া হয়েছিল। বেসরকারী এই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে লেনদেন সংক্রান্ত শর্তে সরকার পক্ষ এগুতে পারছেনা।
এদিকে নিজস্ব উদ্যোগেই আগামী ৬/৭ দিনের মধ্যে সিলেটের মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়া প্রায় ৪০টি বেড নিয়ে কোভিড ও সন্দিগ্ধ কোভিড রোগীদের সেবা প্রদানের ব্যবস্থাপনা করতে যাচ্ছে। আগামী সপ্তাহেই তা প্রস্তুত হয়ে যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
মাউন্ট এডোরায় আইসিইউ সুবিধা, প্লাজমা থেরাপিসহ কভিড-১৯ আক্রান্তদের সুস্থ করে তুলবার সব ধরনের আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে। এমন তথ্য দিয়েছেন মাউন্ট এডোরা হাসপাতালের নিউরো মেডিসিন ডিপার্টমেন্ট এর কনসালটেন্ট প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম।
অপর একটি সূত্র জানায়, সিলেটে করোনা চিকিৎসার জন্য দ্বিতীয় হাসপাতাল হিসেবে তিন মাসের জন্য সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালকে বেছে নেয়া হয়েছিল অনেক আগেই। কিন্তু সিসিক মেয়র বনাম সরকার এমন এক স্নায়ুযুদ্ধে মেয়র আরিফুল হক চৌধুরী কিছুট নীরব হয়ে যান এ উদ্যোগে। তবে সরকারের একটি মহল উদ্যোগ অব্যাহত রাখে। সুত্রমতে,আলাপ আলোচনা প্রায় শেষ পর্যায়ে। হাসপাতাল কর্তৃপক্ষ তিন মাসের জন্য সরকারের কাছে ২৭ কোটি টাকা দাবী করছে। অস্বাভাবিক এই দাবীর কারণে বিষয়টি আটকে আছে। তবে সরকার ১৫ কোটি টাকা দিতে রাজী আছে বলে সূত্রটি জানায়।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি নর্থ ইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের নাম উল্লেখ না করেই বলেছেন, সিলেটে করোনা রোগীর চিকিৎসায় আরেকটি বেসরকারী হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের জন্য ইতোমধ্যে সিলেটের দায়িত্বে নিয়োজিত পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়াকে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান না কেউ না খেয়ে মারা যাক কিংবা বিনা চিকিৎসায় মারা যাক। করোনা পরিস্থিতিতে সরকার দেশের মানুষের জন্য সম্ভব সব কিছু করছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা গণমাধ্যমে বলেন। তিনি সিলেটের করোনা বিস্তারের খবরে উদ্বেগ প্রকাশ করেন।পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কাউন্সিলর আজাদ, আসমা কামরানসহ সকল করোনা আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি