সিলেট অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল খুলনায়

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮

সিলেট অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল খুলনায়
মাঠে ময়দানে প্রতিবেদকঃ সিলেট বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল এখন খুলনায়। জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ গ্রহনের লক্ষ্যে সিলেটের কিশোর দলটি আজ সকালে সেখানে পৌঁছেছে।

 

দেশের অপর ৬টি বিভাগীয় দল ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল , রংপুর, ময়মনসিংহ জাতীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট চ্যাম্পিয়নশীপে অংশ নিবে।

 

দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। গ্রুপ ‘এ’ আছে – ঢাকা ডিভিশন উত্তর, খুলনা, বরিশাল ঢাকা মেট্রো ও বিকেএসপি। গ্রুপ বি’ এর দল গুলো হচ্ছে- রাজশাহী, সিলেট, ঢাকা দক্ষিণ, রংপুর ও চট্টগ্রাম বিভাগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

 

সিলেট দুদিনের ম্যাচে প্রথম মুখোমুখি হবে ঢাকা ডিভিশন সাউথের বিপক্ষে। আগামী ২৩ ও ২৪ ম্যাচটি অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকা দক্ষিণ ও বিকেএসপি অপর মাঠে মুখোমুখি হবে। সিলেটের পরের ম্যাচ রংপুরের বিপক্ষে ৩১- ১ এপ্রিল। এরপর ৪-৫ দুদিকের ম্যাচটি হবে চট্টগ্রামের বিপক্ষে। টুর্নামেন্টের সেমিফাইলান ও ফাইনাল হবে তিনদিনের ম্যাচ। সেমিফাইনাল ১৩-১৫ এপ্রিল। ও ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮-২০ এপ্রিল।

আরও পড়ুন  জিম্বাবুয়ের বিপক্ষেই মাশরাফির বিদায় : পাপন

 

সিলেট দলের প্রধান কোচ অভিজ্ঞ মারুফ হাসান। সহকারী কোচের দায়িত্বে আছেন মঈন তালুকদার সাচ্চু। কিশোর দলটির ম্যানেজার রিংকু সরকার। সিলেট স্কোয়াডঃ রিয়াদ খান (অধিনায়ক), হৃদয় দেব, ফেরদৌস, জয়, হাসান, ওয়াসিফ, সঞ্জয়, শাওন, জালাল, মান্না, নাঈম, ইমন, মুন্না ও ফাহাদ।

সর্বশেষ সংবাদ