সুনামগঞ্জে ভারতীয় মদসহ সাবেক ভাইস চেয়ারম্যান আটক

প্রকাশিত: 1:26 PM, June 23, 2020

সুনামগঞ্জে ভারতীয় মদসহ সাবেক ভাইস চেয়ারম্যান আটক

 

প্রতিনিধি, সুনামগঞ্জ:

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভারতীয় মদ ও চোরাই মোটরসাইকেলসহ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানকে আটক করেছে থানা পুলিশ।

 

সোমবার (২২ জুন) রাতে উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

আটক সুলেমান তালুকদার বিশ্বম্ভরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক । উপজেলার মুক্তিখলা গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে।

 

মঙ্গলবার (২৩ জুন) সকালে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, চার বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদসহ মদ্যপ অবস্থায় তাকে আটক করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ