সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত
প্রবাস ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন। গত ৩১ ডিসেম্বর এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি প্রবাসী ব্যবসায়ী আবু তাহেরের স্ত্রী নুর জাহান ও তার শিশুকন্যা আমিরা জাহান। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায়।

 

জানা গেছে, আবু তাহেরের পরিবারের ১৩ জন সদস্য দুটি গাড়িতে সৌদি আরবে ওমরাহ পালন করার জন্য আমিরাত থেকে রওনা দেন গত ৩১ ডিসেম্বর। সৌদি যাওয়ার পথে দুটি গাড়ির একটি চালাচ্ছিলেন নুরুল আলমের বড় মেয়ে রূপসা। ঐ গাড়িতে ছিলেন মোট ৭ জন। বিকেল ৫টারদিকে রিয়াদ থেকে মক্কা যাওয়ার পথে হঠাৎ রূপসার গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। পরে আহতদের হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নুর জাহান ও আমিরার মৃত্যু হয়।

আরও পড়ুন  সৌদিআরবে বাপ-ছেলে একসাথে ধর্ষণ করে

 

আমিরাতের কমিউনিটি নেতা নাছির তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের সৌদি আরবে দাফন করা হবে।

সর্বশেষ সংবাদ