সিলেট | |
প্রকাশিত: 8:58 PM, February 16, 2020
প্রভাতবেলা ডেস্ক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত ১৪ দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আমাদের প্রাণের সংগঠণ আর কেমুসাস বইমেলা আমাদের ঐতিহ্যের স্মারক। কেমুসাস বইমেলাকে ঢাকার অমর একুশে বইমেলার ন্যায় উৎসবমুখর করে তুলতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। বইপ্রেমীদের অংশগ্রহণে কেমুসাস বইমেলা তরুণ প্রজন্মকে বইমুখী করতে সহায়তা করবে এই প্রত্যাশা।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে পাপড়ি, সাহিত্য রস প্রকাশনী, ভাষা ৫২, আত্তাকওয়া ইসলামিক সেন্টার, পান্ডুলিপি প্রকাশন, বন্ধন পাবলিকেশন, মালঞ্চ বুক সেন্টার, আদর্শ, কালান্তর প্রকাশনী, অন্যমাত্র বুক শপ, কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন, জসিম বুক হাউস, মারুফ লাইব্রেরি, শাকিল বুক সেন্টার, সিলেট বুক সেন্টার, আবিদা লাইব্রেরি, সিলেট লেখিকা সংঘ, বাসিয়া প্রকাশনী, চিলেকোঠা প্রকাশন, ঘাস প্রকাশন, শৈলী, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৯ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় আবৃত্তি প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২০ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্বিরাত প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২১ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যে ৬টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাসৈনিক প্রফেসর মো. আবদুল আজিজ ও ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানকে সংবর্ধনা প্রদান, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২২ ফেব্রুয়ারি, শনিবার বিকাল ৪টায় হাতের লেখা প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন, ২৩ ফেব্রুয়ারি, রবিবার স্বরচিত কবিতাপাঠের আসর ও মোড়ক উন্মোচন, ২৪ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টায় নির্ধারিত বক্তৃতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মোচন), ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ২৬ ফেব্রুয়ারি, বুধবার সন্ধ্যে ৪টায় সংগীত প্রতিযোগিতা ও মোড়ক অনুষ্ঠান, ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪টায় ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা (সকল গ্রুপ) ও মোড়ক উন্মেচন, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ২৯ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যে সাড়ে ৬টায় সমাপনী ও পুরস্কার বিতরণী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি