সিলেট | |
প্রকাশিত: 5:38 PM, December 31, 2020
প্রভাতবেলা ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাঙালির চার হাজার বছরের অস্তিত্বের ইতিহাস।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, বঙ্গবন্ধু যখন জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে বলেন, আজ আমি দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি, তখন তিনি কিন্ত বাঙালি জাতির চার হাজার বছরের অস্তিত্ব হিসেবে দাঁড়িয়েছিলেন।
আইজিপি বলেন, বঙ্গবন্ধুর এই দুঃখ ভারাক্রান্ত মন ছিল চার হাজার বছরের বঞ্চনার দুঃখ, অপমানের দুঃখ, বৈষম্যের দুঃখ। যে বৈষম্যের কারণে মানুষকে মনে করতে হয়েছে শুধু দুধভাত হলেই তাদের জন্য যথেষ্ট।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি