বাংলাদেশ নারী ফুটবল দল নতুনমাত্রা যোগ যাচ্ছে !

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

বাংলাদেশ নারী ফুটবল দল নতুনমাত্রা যোগ যাচ্ছে !

মাঠে ময়দাবে প্রতিবেদকঃ নারী ফুটবলারদের গতি এগিয়ে যাচ্ছে। দেশ ছেড়ে দেশের বাইরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিয়মিত। সেই ধারাবাহিকতার নতুনমাত্রা যোগ হতে যাচ্ছে। এবার নারী ফুটবলাররা খেলবেন ফুটসাল। মাঠের বলের লড়াই জমবে এবার ইনডোরে।

বাংলাদেশের নারী ফুটবলরা যাচ্ছেন থ্যাইল্যান্ড। ফুটবলের নতুন সংযোজনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। অভিজ্ঞতার ভান্ডার শূন্য। তবে ব্যতিক্রম একজন। অধিনায়ক সাবিনা খাতুন। ২০১৬ সালে মালদ্বীপের ঘরোয়া ফুটসালে খেলেছেন জাতীয় দলের অধিনায়ক। বাকিদের কাছে ফুটসাল হবে নতুন অভিজ্ঞতা। ২ থেকে ১২ মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে এএফসি উইমেন্স ফুটসাল চ্যাম্পিয়নশিপ।

এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল  আগামীকাল সোমবার দুপুরে ব্যাংকক রওয়ানা দেবে। সেসংগে আরোএকটি অধ্যায় যোগ হতে যাচ্ছে সাবিনা-কৃষ্ণারা। ফাইভ এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে এশিয়ার মোট ১৫ দেশ। চার গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এর গ্রুপের উপর দল মালয়েশিয়া, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২ মে প্রতিপক্ষ মালয়েশিয়া। ৩ মে ভিয়েতনামের বিপক্ষে খেলবে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচ ৬ মে চাইনিজ তাইপের সঙ্গে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে।

সংবাদ সম্মেলনে সাবিনা খাতুন

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ( বাফুফে ভবন) আয়োজন করা হয় এ সংবাদ সম্মেলনের। থ্যাইল্যান্ডগামী পুরো দল উপস্থিত ছিলো এই আয়োজনে। স্পন্সর কোম্পানীর সঙ্গে ফটোসেশনে দাঁড়ান সাবিনা-কৃষ্ণনারা। অধিনায়ক সাবিনা খাতুন আশাবাদী। তার দল ভাল করবে। সংবাদ সম্মেলনে সাবিনা বলেন, দেশের জার্সি গায়ে আমাদের কারোরই ফুটসালে খেলার অভিজ্ঞতা নেই। আমরা ভালো খেলার চেষ্টা করবো প্রথম অংশগ্রহণে। আমি মালদ্বীপের ক্লাবে ফুটসাল খেলি ২০১৫ ও ২০১৬ সালে। তবে এখন খেলতে যাচ্ছি জাতীয় দলের হয়ে। ক্লাব আর জাতীয় দলের মধ্যে অনেক পার্থক্য। বলতে পারেন আমরা নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছি থ্যাইল্যান্ড’।

আরও পড়ুন  স্যালুটের রহস্য ভাঙলেন সাকিব আল হাসান

বাংলাদেশ নারী ফুটসালের দলের কোচও গোলাম রব্বানী ছোটন। এই সফল কোচ তার বক্তব্য বলেন, ‘প্রথমবারের মতো ফুটসাল খেলতে যাচ্ছি। নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আমি বলবো, অভিজ্ঞতা অর্জনের জন্যই আমাদের এ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া’।

 

সর্বশেষ সংবাদ