সিলেট | |
প্রকাশিত: 4:01 PM, July 12, 2016
সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর সিভিল বিভাগের বিভাগীয় প্রধান হায়দার আলী আজ মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৯.২৩ মিনিটে কাজীর বাজার সংলগ্ন খেয়া ঘাটে যাওয়ার সময় নদীতে পড়ে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীগণ উদ্ধারের চেষ্ঠা চালাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি। সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রিন্সিপাল আব্দুল হালিম এ ব্যাপারে সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন। এ ব্যাপারে তথ্য নিশ্চিত করেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র এম. মোজাব্বির আলী। নিখোঁজ শিক্ষকের গ্রামের বাড়ী টাংগাইলের কালিহাতি উপজেলার সুফিহাতি গ্রামে বলে জানা গেছে।
বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি