তুরস্কে ব্যর্থ অভ্যুত্থানে নিহত ৯০

প্রকাশিত: 2:57 PM, July 16, 2016

বিশ্বভূবন ডেস্ক:  তুরস্কে সামরিক বাহিনীর ব্যর্থ অভ্যুত্থানের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। নিহতদের মধ্যে ৪৭ জন বেসামরিক লোক রয়েছেন। বাকিরা অভ্যুত্থান প্রচেষ্টায় অংশ নেওয়া সেনা সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৬ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এদিকে, ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় পাঁচ জেনারেল, ২৯ কর্নেলসহ মোট ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই অভ্যুত্থান প্রচেষ্টায় এখন পর্যন্ত ৯০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ জন পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে দেশটির পুলিশ প্রধান নিহতদের মধ্যে অভ্যুত্থান সমর্থকদের ১৬ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

সামরিক বাহিনীর একাংশ এই অভ্যুত্থানে অংশ নেয়। তবে সরকারের দ্রুত পাল্টা ব্যবস্থায় উদ্দেশ্য বিফল হয় অভ্যুত্থানকারীদের। ইতোমধ্যেই অভ্যুত্থান প্রচেষ্টায় অংশ নেওয়া সেনারা আত্মসমর্পণ করেছেন।

সর্বশেষ সংবাদ