বালাগঞ্জে শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতন

প্রকাশিত: 6:12 PM, August 22, 2016

সংবাদদাতা, বালাগঞ্জ: বালাগঞ্জ উপজেলার মুসলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়েরর শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দীন এর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন নবম শ্রেনীর (খ) শিক্ষার্থী আল-আমিন।
জানা যায়, গত বৃহঃস্পতিবার অর্ধ-বার্ষিক পরিক্ষার খাতাপত্র শ্রেণিকক্ষে দেয়া হয়। এতে আল-আমিন তার পরিক্ষাপত্রে ফলাফল কম আসে বলে শিক্ষককে জানান।
এব্যপারে আল আমিন সহকারি প্রধান শিক্ষককের সাথে আলাপ করতে চাইলে শিক্ষক সালাউদ্দীন বিদ্যালয়ের বারান্দায় ছাত্র/ছাত্রীদের সম্মুখে তাকে মারধর করেন।
শিক্ষার্থীরা জানান, শিক্ষক সালাউদ্দীনের কাছে যারা প্রাইভেট পড়েন না তাদের খাতাপত্র ভিন্নভাবে মূল্যালয়ন করে থাকেন।
এব্যপারে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মির্জা আবু নাসের জানান, আল-আমিনকে শারিরিক নির্যাতনের অভিযোগ পেয়ে আমরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত দরখাস্ত দিয়েছি। শিক্ষক কর্তৃক শিক্ষার্থী নির্যাতন মোটেও কাম্য নয়।

এব্যপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান জানান, বিষয়টি ভূল বোঝাবুঝির মাধ্যমে ঘটেছিল। আমরা অভিবাবক ডেকে ঘটনাটির নিষ্পত্তি করেছি।

আরও পড়ুন  ৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার নির্দেশ

শিক্ষার্থীকে মারধরের প্রসঙ্গে বলেন, আল-আমিন এর দোষ থাকায় তাকে দু-একটি চর-থাপ্পর মারা হতে পারে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ