সিলেট | |
প্রকাশিত: 9:50 PM, September 2, 2016
সংবাদদাতা,সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার বৈশাকান্দি জামেয়া ইসলামিয়া মাদ্রায় তাবিজ কবজ দিয়ে নানা রোগের চিকিৎসা দেয়া হচ্ছে। হাতিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসী বলছেন তাবিজ কবজের আড়ালে দেয়া হচ্ছে জঙ্গি প্রশিক্ষণ।
জঙ্গী তৎপরতা, সন্ত্রাস ও ভন্ডপীরের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন করেছে।শুক্রবার সকাল ১১টায় জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি জামেয়া ইসলামিয়া মাদ্রাসায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুই শতাধিক লোকজন অংশ নেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনিরুজ্জামান মনির। তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন দোয়ারাবাজার উপজেলার বাশতলা এলাকার পেকপাড়া গ্রামের মিন্নত আলীর পূত্র ভন্ডপীর গোলামুর রহমান জিলানী গত ৩ বছর ধরে ঐ বৈশকান্দি গ্রামে বহুতল ভবণ নির্মাণ করে এখানে তিনি ভন্ডপীরের আস্তানা গড়ে তুলেন। এখানে সে প্রতিদিন এলাকার অসংখ্যা নারী পূরুষ ঐ ভন্ডপীরের নিকট থেকে টাকার বিনিময়ে তাবিজ তুম্বাসহ জঙ্গীবাদি প্রশিক্ষণ নিচ্ছেন। দেশে বর্তমানে জঙ্গীবাদ একটি আতংঙ্কের নাম হলে ও প্রশাসনের উধর্বতন কর্তৃপক্ষের চোখ ফাকি দিয়ে কিভাবে তরুণ তরুনীদের জঙ্গীবাদি প্রশিক্ষণ দেয়া হচ্ছে? বড়পীর দাবী করে প্রতিদিন হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এ ব্যাপারে ভন্ডপীর গোলামুর রহমান জিলানীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জঙ্গীবাদি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট নন বলে দাবী করেন।
অবিলম্বে ঐ ভন্ডপীরকে গ্রেফতার করে জঙ্গী প্রশিক্ষণের মোটিভ উদঘাটনের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানান এলাকাবাসী। এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক সার্জেন্ট মোঃ সাইফুল ইসলাম,মাওলানা তোফায়েল আহমদ,মাওলানা রফিকুল ইসলাম,.নুরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইনসান আলী, মুক্তিযোদ্ধ্ াইছুসুফ আলী ,নুরুল ইসলাম,হেলেনা বেগম,শফির উদ্দিন,আবু তাহের,সৈয়দ নকীর হোসেন প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি