সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১১ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৬
প্রভাতবেলা প্রতিবেদক: দৈনিক সিলেট বাণী সম্পাদক, সিলেটের প্রবীণ সাংবাদিক নগরীর মিরাবাজার আগপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী, আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর নয়াসড়ক জামে মসজিদে নামাজে জানাজা শেষে মানিক পীর (রহ:) এর টিলায় মরহুমের দাফন কাজ সম্পন্ন হয়। আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী সোমবার রাত ১টা ৫মিনিটে নগরীর ইবনে সিনা ক্লিনিকে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর নামাজে জানাজায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আ ন ম শফিকুল হক, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ইকু, সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিম, সমরেন্দ্র বিশ্বাস সমর ও মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল ও খালেদ আহমদ মহানগর জামায়াতের আমীর এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহী উদ্দিন আহমদ সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, রেজওয়ান আহমদ, দিনার খান হাসু, টেলিভিশন সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইকবাল মনসুর, সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সাধারণ সম্পাদক আশকার অমিন রাব্বি, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, এম এ হান্নান, কামাল উদ্দিন, কবির আহমদ, ফয়সল আহমদ বাবলু, ফারুক আহমদ, সৈয়দ সুজাত আলী, আকাশ চৌধুরী, মজিবুর রহমান ডালিম, মান্না চৌধুরী, সৈয়দ সাইমূম আনজুম ইভান, আব্দুল আহাদ, এনাম আহমদ, নওশাদ আহমেদ চৌধুরী, শাকিব আহমদ মিঠ,ু সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের প্রমুখ।
আলহাজ্ব জাহিরুল হক চৌধুরী ৮০’র দশক থেকে সাংবাদিকতা শুরু করেন। ১৯৮৪ সালে তার হাত ধরেই প্রকাশিত হয় দৈনিক সিলেট বাণী। সিলেটের বহু খ্যাতিমান সাংবাদিক সৃষ্টির কারিগর ছিলেন জাহিরুল হক চৌধুরী। শুধু সাংবাদিকতাই নয় সিলেটে সাহিত্যের বিকাশ ও প্রকাশে অনবদ্য ভুমিকা ছিলো তার। সিলেট বাণীর যাত্রা লগ্ন থেকেই সাহিত্যের প্রসারে দৈনিক সিলেট বাণী পত্রিকা এবং পত্রিকা অফিস বিশেষ ভূমিকা রাখে। তার হাত ধরেই বিকশিত হয়েছেন কবি, সাহিত্যিক, গল্পকার, ছড়াকার। ৯০’র দশকে তার সহযোগিতায় সাহিত্য কর্র্মীদের আড্ডাস্থলে পরিণত হয় সিলেট বাণী’র কার্যালয়।
এদি,ে আলহাজ্ব জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দ। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, জাহিরুল হক চৌধুরীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। পৃথক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়।
শোকজ্ঞাপনকারীরা হলেন, সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহহিয়া চৌধুরী এহিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম এবং সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি সভাপতি অধ্যাপক বজলুর রহমান ও সাধারণ সম্পাদক কে এম আবদুল্লাহ আল মামুন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা সভাপতি ও জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ জিয়াউদ্দিন, সহ-সভাপতি মাওলানা মোশাহিদ আলী, মাওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহানগর সভাপতি মাওলানা মুনছুরুল হাসান রায়পুরী, সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, মাওলানা খয়রুল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ শামীম আহমদ, সিলেট জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা ওলীউর রহমান, সাধারণ সম্পাদক রোটারিয়ান মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মহানগর সভাপতি মাওলানা ছদরুল আমীন, ভারপ্রাপ্ত সেক্রেটারী জুনায়েদ আহমদ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা সাইফুর রহমান, সেক্রেটারী আব্দুল হামিদ খান, মহানগর সভাপতি বাহাউদ্দিন বাহার, সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল খন্দকার মালিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মাহবুব উর রহমান, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির আহ্বায়ক তৈয়বুর রহমান (নানু), সদস্য সচিব জি.ডি. রুমু, সদস্য মনির উদ্দিন চৌধুরী, মোঃ আবুল বশর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মাহবুবুল আলম মিলন, মোঃ গুলজার আহমদ, তানভীর হোসেন রহিম ও মোঃ আবুল হাসান প্রমুখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি