সিলেট | |
প্রকাশিত: 3:23 AM, January 31, 2017
মাঠে ময়দানে ডেস্ক: মাওলানা ভাসানী স্টেডিয়ামে আন্তর্জাতিক সলিডারিটি আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ জিতলেন হীরা মনি। মেয়েদের রিকার্ভ বোয়ের এককে হীরা ৬-৪ গেমে হারিয়েছেন আজারবাইজানের ইয়ালাসুল রামোজামোভাকে। হীরা ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক পদক জিতলেন আজই। আর প্রথম পদকটিই স্বর্ণ।
দিনের পরের ইভেন্টে কম্পাউন্ড বোয়ে অবশ্য স্বর্ণ জিততে ব্যর্থ বাংলাদেশের আরেক প্রতিযোগী বন্যা আক্তার। ইরাকের ফাতিমা আল মাসাদানির কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরেছেন অল্প ব্যবধানে। বন্যার স্কোর ছিল ১৩৩। স্বর্ণ জয়ী ফাতিমার ১৩৫।
ঢাকায় আগামী নভেম্বরে বসছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। তাই এই স্বর্ণ হীরার জন্য হয়ে এসেছে বাড়তি আত্মবিশ্বাস। হীরা ২০১০ সালে বিকেএসপিতে আর্চারিতে সুযোগ পান। এরপর ২০১৩ সালের বাংলাদেশ গেমসে মিশ্র দলগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ জেতেন হীরা।
এ ছাড়া জাতীয় প্রতিযোগিতায় দলগত সোনা জিতেছিলেন। তবে এবারই প্রথম ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি