‘ফাঁসি হলে খুশি হতাম’- খাদিজা

প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা বদরুল আলমের সাজা ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় খাদিজা বেগম নার্গিস বলেছেন, বদরুলের যাবজ্জীবন সাজা হয়েছে শুনে খুশি হয়েছি। তবে ফাঁসির রায় হলে আরো খুশি হতাম।

বুধবার বেলা ১২টার দিকে এই মামলার রায় ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা।

রায়ে বদরুলের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ