সিলেট | |
প্রকাশিত: 1:22 PM, May 4, 2017
৪ দফা দাবিতে জ্বলে উঠেছে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষে সিলেটের রাজপথে নেমে এসেছে ম্যাটস এর হাজারো শিক্ষার্থী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ মে বুধবার নগরীতে আলোর মিছিল ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিখা প্রজ্জ্বলন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন । এ সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করে জালালাবাদ ম্যাটস, সীমান্তিক ম্যাটস ও সিলেট ম্যাটস সহ সকল ম্যাটস শাখা।
তাদের দাবিগুলো হচ্ছে- বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণ, মেডিক্যাল এ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিক সরকারিভাবে ১০ গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন এবং ইন্টার্নিশিপে ভাতা প্রদান করা।
এ ৪ দাবিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন’র ব্যানারে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি আলোর মিছিল বের করে ম্যাটস শিক্ষার্থীরা। পরে মিছিলটি জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সভায় মিলিত হয়। শহীদ মিনারে এর আগে সুর্যাস্ত শেষে গোধূলির আলো ছাপিয়ে ৫ শতাধিক ম্যাটস শিক্ষার্থীর হাতে জ্বলে উঠে মোমবাতি।
মিছিল পরবর্তী সভায় সভাপশিত্ব করেন জাকারিয়া শাকিম। সাধারণ সম্পাদক ফয়জুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সাহাবুদ্দিন বাবলু খান। আরো বক্তব্য রাখেন ডা. মিজানুর রহমান, ডা. রাফি আহমদ, ডা. ফজলে এলাহি, চয়ন কান্তি, মিশবাতুর রহমান, মারজান চৌধুরী, শিপু আহমেদ, রূপম, রাশিদ আহমদ, হিফজুর রহমান ও জাকির হোসেন প্রমুখ।বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি