সিলেট | |
প্রকাশিত: 4:53 PM, March 29, 2018
সংবাদদাতা,ঠাকুরগাঁও: দেশের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে আওয়ামী লীগ সরকার কাজ করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় এলে লাশ উপহার দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারপ্রধান বলেন, ‘আমার কাছে চাওয়ার কিছু নেই। সারা বাংলাদেশ আমি গিয়েছি। রিকশা, ট্রলার, পায়ে হেঁটে, বাসে, ট্রেনে গিয়েছে। ফলে কোথায় কী উন্নয়ন লাগবে, আমরা জানি। আমরা বিশ্বাস করি, ক্ষমতা ভোগের বিষয় নয়, সেবক হিসেবে আমরা কাজ করি।’
‘বিএনপি লুটপাটে ব্যস্ত। খালেদা জিয়ার ছেলে টাকা লুট করে নিয়ে গেছে। এতিমের টাকা নিজেরা আত্মসাৎ করেছে। কোরআন শরিফের আছে, এতিমের নামে টাকা আত্মসাৎ করলে শাস্তি পাবেন। এক-এগারোর সরকার সেই মামলা করেছে। আদালত রায় দিয়েছেন। অথচ তা নিয়েও আন্দোলন করছে বিএনপি,’ যোগ করেন শেখ হাসিনা।
২৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এক ভাষণে আওয়ামী লীগের সভাপতি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও বলেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় বর্ডারগার্ড ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর মাঠে হেলিকাপ্টারে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে ৩৩টি উন্নয়ন প্রকল্প ও ৩৩টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে গোটা শহর সাজানো হয়েছে বর্নিল রঙে। রাস্তায় রাস্তায় তোরন, ব্যানার, ফেস্টুনে ভরে গেছে।
চার স্তরের নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে পুরো শহর। রাস্তায় রাস্তায় চেকপোস্টসহ কড়া নজরদারিতে রয়েছে পুলিশ, র্যাবসহ শৃংখলাবাহিনীর সদস্যরা।
২০০১ সালের সেপ্টেম্বরে আ’লীগের নির্বাচনী জনসভায় ঠাকুরগাঁওয়ে এসেছিলেন বাংলাদেশ আ’লীগের সভাপতি শেখ হাসিনা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি