হাবিবসহ বিএনপির ১৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

হাবিবসহ বিএনপির ১৭ নেতাকর্মী আটক

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে আটক করেছে পুলিশ। রাজধানীর বাংলামোটর থেকে বিএনপির ১৭ নেতাকর্মীকে আটক করা হয়। আজ রোববার (২৯ এপ্রিল) বিকেলে বাংলামোটরের রূপায়ন টাওয়ার থেকে বিএনপির এই নেতাকর্মীকে ধরে নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার। তিনি জানান, ‘বাংলামোটর রুপায়ন টাওয়ারে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়’। তিনি আরও জানান, গোপন বৈঠকের কারণ জানার চেষ্টা চলছে। এছাড়া আটককৃতদের অধিকাংশই বিভিন্ন মামলার আসামি।

এদিকে সন্ধ্যার দিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে দাবি করা হয়, রূপায়ন টাওয়ার থেকে দলটির ঢাকা দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজ, আলমগীর হোসেন, অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পটু, কমিশনার রফিকুল ইসলাম রাসেল, সহ-সাধারণ সম্পাদক জামিলুর রহমান নয়নসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ