সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, মে ৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে চারজন নিহত হয়েছে। মাত্র একদিন আগে বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে নিহত হন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ-জেএসএস সংস্কার) কেন্দ্রীয় সহ-সভাপতি শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়। শক্তিমান চাকমার। সেই শোক কাটিয়ে উঠার সুযোগ পায়নি নানিয়ারচরবাসী। শক্তিমান চাকমার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করে ফেরার পর আবারও রক্তে লাল হলো রাঙামাটি। এবার প্রাণ হারালেন চারজন।
শুক্রবার (০৪ মে) দুপুরে উপজেলার বেতছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাহাড়ের সংগঠন ইউপিডিএফ’র (গণতান্ত্রিক) আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মার আছেন বলে সূত্রে জানা গেছে।
গুলিতে নিহত দুইজনকে খাগড়াছড়ি হাসপাতালে নেয়া হয়েছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত অরেছেন। সন্ত্রাসীদের গুলিতে আহত আরো চারজনকে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুর্বৃত্তের গুলিতে শক্তিমান চাকমা এছাড়াও এসময় গুলিবিদ্ধ হন তার সঙ্গে থাকা একই সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক রূপম চাকমা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি