সিলেট | |
প্রকাশিত: 1:14 AM, June 9, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সামনে ফাইনালে খেলার হাতছানি। একের পর এক নারী ক্রিকেটের পরাশক্তিকে হারিয়ে দূর্বার টাইগ্রেসরা। ভারতের মত কঠিন প্রতিপক্ষকে হারানো খুব সহজ কিছু নয়। সেই অসাধ্য কাজটাই মালয়েশিয়ার করে দেখিয়েছে সালমা খাতুনের দল।
প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে পরাজয়ের পর টানা তিন ম্যাচে জয়। প্রথমে পাকিস্তান। পরে ভারত। এরপর থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সামনে তাকানোর সময়।
আজ শনিবার (৯ জুন) ফাইনালে খেলা নিশ্চিত হয়ে যাবে স্বাগতিক মালয়েশিয়াকে হারাতে পারলেই। কাজটা কঠিন নয় সালমা, রোমানা, ফারজানা, নিগার সুলতানা, ফাহিমা, নাহিদাদের জন্য। কারন মালয়েশিয়া নারী ক্রিকেটে ততটা অভিজ্ঞ দল নয়। নবীন এই দলের বিপক্ষে অভিজ্ঞতার ভাণ্ডার মেলে ধরবেন টাইগ্রেসরা এমনটাই ধারণা করা হচ্ছে। ক্রিকেটাররা মুখিয়ে আছেন মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য। এই ম্যাচ জিতলেই স্বপ্নের ফাইনাল।
ছয় জাতির এই টুর্নামেন্টে ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে বাংলাদেশের। একই সমান পয়েন্ট ভারত-পাকিস্তানের। ভারত রানরেটে শীর্ষে রয়েছে। দুইয়ে আছে পাকিস্তান। বাংলাদেশকে আজ ম্যাচটি ভাল ব্যবধানে জিততে হবে। পাশাপাশি রানরেটের দিকেও দৃষ্টি রাখতে হবে।
শনিবার অপর ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। দুই দলের লড়াইয়ে যারা জিতবে তারা সরাসরি ফাইনালে উঠে যাবে।
মালয়েশিয়ার বিপক্ষে জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলার নারীদের। প্রতিপক্ষ হিসেবে সামনে পাবে ভারত অথবা পাকিস্তানের মধ্যকার ম্যাচে যে দল জয়ী হবে। আর হেরে গেলে ফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি