পরিষদের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্ঠা মখলিছুর রহমান।
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কাঠালতলী এলাকাবাসীদের সংগঠনের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক কফিল উদ্দিন।
অনুষ্ঠানে আগত সকলেই একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরিফুল হক সাজু, কলিম আহমদ, ফজলুল করিম, মাহবুবুর রহমান চৌধুরী, সাইদ আহমদ, খলিলুর রহমান, আবুল হাসান, আব্বাস উদ্দিন, আব্দুর রহিম, ওলিউর রহমান সেলিম, আহমদ জমির রাজ ও এম এ রাজ্জাক প্রমুখ।
বিজ্ঞপ্তি
