সিলেট | |
প্রকাশিত: 8:07 PM, June 22, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ জাতীয় নির্বাচনের আগে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন ও উপ-নির্বাচনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ নির্বাচনগুলোতে যাতে কোনো রকম বদনাম না হয়, কোনো রকম কোন্দল যেন না হয়-সেদিকে খেয়াল রাখতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলোতে দলের নেতা-কর্মীদের সর্তক থাকার পরামর্শ দিয়ে নির্বাচনে জিততে গিয়ে দলের বদনাম করবেন না।
শুক্রবার (২২ জুন) বিকেলে গণভবনে সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সূচনায় তিনি এ কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, আমি এটাই বলবো, এই নির্বাচনগুলো আমরা হেরে গেলে আমাদের সিট (আসন) চলে যাবে তাও না। হারলে ইজ্জত চলে যাবে, সেটাও না। আবার আমাদের জিততে যেয়ে যেনো , কোনো রকম বদনাম যেন না হয়। হারা জেতা নির্বাচনে থাকতে পারে’।
শেখ হাসিনা নেতাকর্মীদের বিশ্বকাপ ফুটবলের উদাহরণ দিয়ে বলেন, ‘ আপনারা এবার ফুটবল খেলায় দেখছেন, সেখানে দেখা যাচ্ছে- যাদের জেতার কথা তারাও অনেক সময় জেতে না। গোলই দিতে পারে না। এ রকমও হয়।’
শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই না কোনো নির্বাচন ওই মাগুরা মার্কা হোক বা ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির মতো হোক। ঢাকা-১০ বা মিরপুরের নির্বাচনে তারা যেভাবে কারচুপি করেছে সে ধরনের নির্বাচন হোক তা আমরা চাই না।’
প্রধানমন্ত্রী বলেন, ওই বিএনপির ১৫ ফেব্রুয়ারি বা মাগুরা মার্কা এ রকম যেনো না হয়। এটা সব দলের জন্য প্রযোজ্য। যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ সে রকম হলে সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা বাংলাদেশে গণতান্ত্রিক ধারাটাকে শক্তিশালী করতে চাই’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যখন মিলিটারি ডিকটেটররা ছিলো তখন তারা ভোট নিয়ে কারচুপি করা, কেন্দ্র দখল করা, সিল মারা, বাক্স ভাঙা অনেক কিছু তারা করে গেছে। আমরা কিন্তু চেষ্টা করেছি নির্বাচনে জনগণ যাতে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে। আজকে স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিসহ ভোটার তালিকা হয়েছে। নির্বাচনকে শক্তিশালী করতে আওয়ামী লীগ কাজ করেছে।
আওয়ামী লীগ সভাপতি আসন্ন নির্বাচনগুলোতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমাদের সকল নেতা-কর্মী কেন্দ্র যে সিদ্ধান্ত দিয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী এক হয়ে কাজ করবে’।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি