সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ কারামুক্ত হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান। প্রায় দীর্ঘ ৫ মাস কারাভোগের পর আদালত থেকে জামিন পেয়েছেন ছাত্রদলের এই শীর্ষস্থানীয় নেতা।
সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে জামিনে মুক্তির পর ছাত্রদল নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাগুরা থানার সর্বশেষ মামলায় ৩১ মে হাইকোর্ট থেকে জামিন হলে ১৪ই জুন কারাগার থেকে বের হওয়ার সময় কারাফটক থেকে পুনরায় গ্রেফতার হন রাজিব আহসান।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান ও ছাত্রদলের যুগ্ম সম্পাদক শামসুল আলম রানা এই তথ্য নিশ্চিত করেছেন।
পরবর্তীতে রমনা থানার মামলায় পুনরায় হাইকোর্ট থেকে জামিন পেলে আজ রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
উল্লেখ্য, এ বছরের গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন সভাপতি রাজিব আহসান।
মিছিলটি কাকরাইল মোড় থেকে নয়াপল্টন হোটেল মিডওয়ের কাছাকাছি এলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় রাজিব আহসান মাটিতে পড়ে গেলে সেখান থেকে তাঁকে আটক করে আইনশৃংখলা বাহিনী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি