সিলেট | |
প্রকাশিত: 1:28 AM, April 29, 2019
সংবাদদাতা,ভৈরব: তানিয়া ও মিজানের প্রেমের সম্পর্কটা অনেকটা অপেন সিক্রেট ছিল। পাশাপাশি এলাকায় বাসা হওয়ার সুবাদে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আড়ালে আবডালে তারা চুটিয়ে প্রেম করেছেন।
এরই মাঝে রাতের বেলায় বয়ফ্রেন্ড মিজানের সঙ্গে রুমডেটে ধরা খেয়েছেন তানিয়া। পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। এতে বেঁকে বসেন বয়ফ্রেন্ড মিজান। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কটাই অস্বীকার করে বসেন তিনি। বিষয়টি মেনে নিতে না পেরে মানসিক যন্ত্রণায় পড়ে যান তানিয়া।
শনিবার সকালে তিনি গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যার ভয়ংকর পথ বেছে নেন। তানিয়ার বাড়ি ভৈরবের উপজেলার মধ্যেরচর গ্রামে। পড়াশোনার পাশাপাশি তানিয়া স্থানীয় সাজেদা আলাল হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন। অন্যদিকে তার বয়ফ্রেন্ড মিজানুর রহমান একই হাসপাতালে ফার্মেসিতে কাজ করতেন। একই জায়গায় কাজ করার সুবাদে তাদের সম্পর্ক আরো গভীরতার দিকে যায়।

জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে বয়ফ্রেন্ড মিজান তানিয়ার বাড়িতে গিয়ে আপত্তিকর অবস্থায় ধরা খান। পরে তিনি বিয়ে করতে অস্বীকার করায় ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
তানিয়ার মা শেফালী বেগম জানান, প্রেমের ঘটনাটি জানাজানি হওয়ার পর আমার মেয়েকে ওই ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু মিজানুর ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় বিয়ে হয়নি। ঘটনা শুনে প্রতিবোশীরা আমার মেয়েকে ধিক্কারসহ গালমন্দ করেছে। ওই লজ্জায় ও রাগ ক্ষোভে আমার মেয়েটা আত্মহত্যা করেছে।
ভৈরব থানার এসআই মোঃ আমজাদ হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি