গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশিত: 12:58 PM, January 30, 2020

গোপালগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ, গুলিতে এসএসসি পরীক্ষার্থী নিহত

 

প্রতিনিধি, গোপালগঞ্জ:

 

গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের গুলিতে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

নিহত রনি একই গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। এ বছর তার বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

 

 

স্থানীয়ারা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়ার শেখ বংশ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে শেখ বংশের ও করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুর শেখ গুলি করলে রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। অতিরিক্তি পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুন  শিশু উন্নয়ন কেন্দ্রে শিশু ধর্ষণের অভিযোগ

 

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ