মাদ্রিদে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

মাদ্রিদে মাতৃভাষা দিবস উপলক্ষে প্রবাসীদের ক্রীড়া প্রতিযোগিতা

 

কবির আল মাহমুদ, স্পেন :

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেরাম বোর্ড প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে শহরটির বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আলম তাহেরের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলন।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি রুবেল সামাদ, সাংগঠনিক সম্পাদক আবু বাক্কার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের অর্থ সম্পাদক আবুল হাশেম মেম্বার, স্বপন মিয়া, আলমগীর হোসেন, জাহিদ মিয়া, জাকির হোসেন, আমির হোসেন প্রমুখ।

আরও পড়ুন  মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার

 

সর্বশেষ সংবাদ