মুহিবুর রহমান একাডেমীতে পিঠা উৎসব

প্রকাশিত: 6:42 PM, February 8, 2020

মুহিবুর রহমান একাডেমীতে পিঠা উৎসব

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেটে মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মুহিবুর রহমান একাডেমী’র উদ্যোগে পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে একাডেমী প্রাঙ্গণে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মুহিবুর রহমান।

 

এ সময় তিনি বলেন, কর্মমুখী শিক্ষা গ্রহণের পর চাকরির জন্যে অপেক্ষা করতে হয় না। বেকারত্ব যেকোনো দেশের জন্য অভিশাপ এবং মারাত্মক অর্থনৈতিক সমস্যা। শিক্ষা বেকারত্বের নিদারুণ অভিশাপ থেকে দেশকে মুক্ত করে। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও দারিদ্র্য বিমোচনে সক্রিয় ভূমিকা রাখে। রুজি-রোজগারের পথ খুলে দেয় এবং নতুন নতুন কর্মসংস্থানের পথ দেখায়। এখানে আছে মানুষের প্রয়োজনভিত্তিক বৃত্তি নির্বাচনের স্বাধীনতা। আছে সুস্থ-সমৃদ্ধ ভবিষ্যৎ জীবন গঠনের অঙ্গীকার। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে বিদেশে পাঠিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। তাই কর্মমুখী শিক্ষা আরও ব্যাপক হওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই উচিত এ শিক্ষার ব্যাপারে যথাযথ গুরুত্বারোপ করা।

আরও পড়ুন  জকিগঞ্জে নৌকার দুই সমর্থককে তুলে নেওয়ার অভিযোগ

 

মুহিবুর রহমান একাডেমীর প্রিন্সিপাল মোহাম্মদ শামছ উদ্দিনের সভাপতিত্বে ও একাডেমীর ইংরেজি প্রভাষক সাইয়্যিদ শাহীন ও শিক্ষক ফাতেমা ফরিদ বীথির যৌথ পরিচালনায়অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমীর রেক্টর সালমা খানম চৌধুরী ও ভাইস প্রিন্সিপাল ইমদাদ উদ্দিন, একাডেমীর শিক্ষক আব্দুশ শাহীদ চৌধুরী জিয়া, খন্দকার শামসুল আরিফিন, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ রজিউর রহমান, জলি দে, সৈয়দা সাবেরা খাতুন, রাসেল আহমদ, নিউমার মজুমদার, আমাতুর রহমান, জসিম উদ্দিন, শেখ রুহেল, মারুফা আক্তার, ফারহানা খান মুনা, রাখি পাল ও চন্দ্রা পাল।

 

পিঠা উৎসবে ২৭টি স্টল অংশ নেয়। মুহিবুর রহমান ফাউন্ডেশন পরিচালিত সিলেট কমার্স কলেজ ও সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, ইডেন গার্ডেন স্কুল ও কলেজের স্টল রয়েছে। উৎসবে গান পরিবেশন করেন মুহিবুর রহমান ও মোহাম্মদ শামছ উদ্দিন। আবৃত্তি করেন ইমদাদ উদ্দিন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ