সেরা শাখা হওয়ার অর্জন উদযাপন করলো সিলেট বিএসপিএ

প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

সেরা শাখা হওয়ার অর্জন উদযাপন করলো সিলেট বিএসপিএ

 

মাঠে ময়দানে প্রতিবেদক:

দেশ সেরা শাখা হওয়ার অনন্য অর্জনকে উদযাপন করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ), সিলেট। শনিবার সন্ধ্যারাতে হাসি, আনন্দ, ভোজ আর সদস্য-শুভাকাক্সক্ষীদের কথামালায় উদযাপনটি হয়ে উঠেছিলো প্রাণবন্ত। নগরীর একটি অভিজাত হোটেলে ব্যতিক্রমী এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম।

 

বিএসপিএ সিলেট শাখার সভাপতি মান্না চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব মোস্তফা খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম কামাল। অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সমিতির সিলেট শাখার যুগ্ম সম্পাদক মিজান আহমদ চৌধুরী।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইলেক্ট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এবং বিএসপিএ, সিলেট শাখার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু, বিএসপিএ সিলেট শাখার সহসভাপতি শফিকুর রহমান চৌধুরী, ইমজার সাবেক সাধারণ সম্পাদক ও বিএসপিএ সদস্য মঞ্জুর আহমদ, যুক্তরাজ্যের বাংলা মেইল পত্রিকার নিউজ এডিটর মো. আতিকুর রহমান, ক্রীড়ালেখক ও সংগঠক মাশরুর রাসেল, আন্তর্জাতিক উশু কোচ ও সিলেট উশু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বিএসপিএ সদস্য কাইয়ুম আল রনি, ওলিউর রহমান প্রমুখ।

আরও পড়ুন  আগামীকাল মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ

 

এতে উপস্থিত ছিলেন সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম নাচন, ক্রীড়ালেখক সমিতি সিলেট শাখার সদস্য মাহবুবুল আলম সাদেক ও মিজানুর রহমান, ক্রীড়ালেখক শামসুল হক মিলাদ, আফজাল হোসেন, এসএফ ইংলিশ একাডেমির পরিচালক ফখরুল খান, সাংবাদিক বেলায়েত হোসেন, জেলা ব্যাডমিন্টন দলের প্রাক্তন খেলোয়াড় শাব্বির আহমদ, মোজাহিদ আহমদ, সৌরভ চৌধুরী ও জামাল আহমদ প্রমুখ।

 

উল্লেখ্য, দেশের আটটি শাখাকে পেছনে ফেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশনের সেরা শাখার পুরস্কার জিতে সিলেট শাখা। গত ৩১ জানুয়ারী ঢাকায় বিএসপিএ’র দ্বি-বার্ষিক সাধারণ সভায় সিলেট শাখাকে এই অ্যাওয়ার্ড ও অর্থ পুরস্কার তুলে দেয়া হয়।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ