সিলেট | |
প্রকাশিত: 3:23 PM, February 29, 2020
প্রভাতবেলা ডেস্ক:
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য গণতান্ত্রিক উপায়ে দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের অধিকার কেড়ে নিয়েছে- এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, তারই ধারাবাহিকতায় বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয় না, মানববন্ধন করার স্পেস দেয় না।
জনগণের আকাঙ্ক্ষাকে দমিয়ে রেখে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করতে চায় বলেও উল্লেখ করেন বিএনপির মহাসচিব।
বিএনপির এ শীর্ষ নেতা বলেন, পরিকল্পিতভাবেই ষড়যন্ত্র করে অসুস্থ বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে বর্তমান সরকার। গণতান্ত্রিক উপায়েই বেগম জিয়াকে মুক্ত করতে বিএনপি চেষ্টা করে যাচ্ছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি