সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। শুধু চ্যাম্পিয়নস লিগের ফাইনালই নয়, ইউরোপা লিগের ফাইনালও স্থগিত করেছে তারা।
চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও উইমেনস চ্যাম্পিয়নস লিগসহ প্রায় সব ইউরোপিয়ান ফুটবল লিগই ইতোমধ্যেই স্থগিত হয়ে গেছে। এছাড়া ইউরো ২০২০ টুর্নামেন্টও পিছিয়ে দিয়েছে উয়েফা। এবার স্থগিত হলো পুরুষ ও নারীদের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের ফাইনাল।
ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে চলতি বছরের ৩০ মে পুরুষদের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা ছিল। এছাড়া ২৪ মে নারীদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ২৭ মে ইউরোপা লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত করলেও এ তিন ফাইনালের নতুন তারিখ এখনো জানায়নি উয়েফা। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নির্ধারিত হবে এ তিন ফাইনালের সূচি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি