সিলেট ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০
নিজস্ব সংবাদদাতা, বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের এক জ্বালানি কাঠের দোকান থেকে সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক প্রদীপ দাসকে (৪৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় এই চাল উদ্ধারের ঘটনা ঘটে। তার বাড়ি ইউনিয়নের মিহারী গ্রামে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বর্নি ইউনিয়নের ফকিরের বাজারের প্রদীপ দাসের দোকানে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসায়ীর দোকানে ৩০ কেজি ওজনের ৩২ বস্তা চাল পাওয়া গেছে। প্রশাসনের ধারণা এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। চালগুলো জব্দ এবং প্রদীপ দাসকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
ইউএনও মো. শামীম আল ইমরান চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার বলেন, সরকারি গুদামের ৩২ বস্তা চাল উদ্ধার করেছি। এগুলো ভিজিডি ও খাদ্যবান্ধব কর্মসূচির চাল। ওই ব্যবসায়ী বলেছেন, এগুলো উপকারভোগীদের কাছ থেকে কিনেছেন। কিন্তু এটা কেনাও অন্যায়। এইগুলো কেউ বিক্রি করতে পারেন না। তাঁর বিরুদ্ধে মামলা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি