সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০
করোনা ভাইরাস পজিটিভ না নেগেটিভ তা জানার আগেই রোগী চলে গেলেন পরপারে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘটনাটি ঘটেছে ওসমানী হাসপতালে।সাংবাদিক ইকবাল মাহমুদ মর্মন্তুদ এ ঘটনার বর্ণনা দেন এভাবেই:
‘‘ ওসমানী হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন একজন পুরুষ রোগী, করোনা টেস্টে পজিটিভ বর্ডার লাইন টাচ করেছে তার। সাধারণতঃ বর্ডারলাইন অতিক্রম করলে তাকে করোনা পজিটিভ ঘোষনা করা হয়। কিন্তু বর্ডারলাইন স্পর্শ করলে তিনি না পজিটিভ, না নেগেটিভ। এসব ক্ষেত্রে রোগির নমুনা পুণরায় টেস্ট করা হয়। আজ (বৃহস্পতিবার) এমন একজন রোগির নমুনা পুণরায় টেস্টের জন্য রাখা হয়। একই সঙ্গে রোগিকে তাৎক্ষণিক শামসুদ্দিন হাসপাতালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতে শামসুদ্দিন হাসপাতালে নেয়ার সময়ওসমানী হাসপাতাল গেটেই ঐ রোগী মারা যান। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ’’
এ প্রসংগে ইকবাল মাহমুদ প্রভাতবেলা’কে আরো বলেন, রোগীর নাম পরিচয় সম্পর্কে কর্তৃপক্ষ আর কিছু জানাতে চায়নি। ওসমানী হাসপাতালে রোগীদের মধ্যে করোনার সংক্রমন সনাক্ত হচ্ছে এটা সিলেটবাসীর জন্য বড় ধরনের দুসংবাদ- যোগ করেন ইকবাল মাহমুদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি