ছাতকে আকিজ প্লাস্টিক লিমিটেডের শ্রমিক করোনা আক্রান্ত

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

ছাতকে আকিজ প্লাস্টিক লিমিটেডের শ্রমিক করোনা আক্রান্ত

 

প্রতিনিধি, ছাতক:

সুনামগঞ্জের ছাতকের আকিজ প্লাস্টিক লিমিটেডের কারখানায় কাজ করা এক শ্রমিকের কভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে।

 

সে ছাতক পৌর শহরের শ্যামপাড়া গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির।

 

গত (২০-এপ্রিল) করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

 

এরপর গতকাল বুধবার (২২-এপ্রিল) রাতে তার শরীরে করোনা ভাইরাস পজেটিভ বলে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ