সুনামগঞ্জে আরও ২২ জন করোনা আক্রান্ত

প্রকাশিত: 7:30 PM, June 5, 2020

সুনামগঞ্জে আরও ২২ জন করোনা আক্রান্ত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে পরীক্ষায় সুনামগঞ্জের আরও ২২ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। আজ শুক্রবার (৫ জুন) এ ২২ জনের করোনা শনাক্ত হয়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় সিলেটভিউ-কে বলেন, আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

 

সবশেষ শুক্রবার (৫ জুন) সুনামগঞ্জের ২২ জন নিয়ে সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২৬৯ জনে, এর মধ্যে মারা গেছেন ২ জন।

 

সর্বশেষ সংবাদ