সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
প্রতিনিধি, ছাতক:
ছাতকে এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ নতুন করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত চেয়ারম্যান উপজেলার কালারুকা ইউনিয়নের অদুদ আলম ও তার স্ত্রী রাফিজা বেগম বলে জানা গেছে।
বুধবার সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবের প্রাপ্ত রিপোর্টে পৌর শহরের মন্ডলীভোগ এলাকার ৫ জন, বাগবাড়ী এলাকার ১ জন, ছাতক বাজারের ২ জন, গনক্ষাই এলাকার ১ জন, কালারুকা গ্রামের ৩ জন, শিমুলতলার ১ জন, হাসনাবাদ গ্রামের ১ জন, জাউয়া ইউনিয়নের গনিপুর, হাবিদপুর, দেবেরগাঁও গ্রামের একজন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় ১১৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি