কুলাউড়ায় ৪ মাসের শিশুসহ ১২জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

কুলাউড়ায় ৪ মাসের শিশুসহ ১২জন করোনায় আক্রান্ত

 

প্রতিনিধি, কুলাউড়া:

 

কুলাউড়ায় দুই পরিবারের ১২ সদস্য করোনায় আক্রান্ত। এদের মধ্যে ৪ ও ৮ মাসের শিশুও রয়েছে।

 

করোনায় আক্রান্ত ওই দুই বাড়ি লকডাউন করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য প্রশাসকের কার্যালয় থেকে জানা গেছে।

 

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভায় করোনা শনাক্তের সংখ্যা বৃদ্ধির বিষয়টি আলোচিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য প্রশাসক, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান গন ও পুলিশ প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ