সিলেট | |
প্রকাশিত: 8:03 PM, July 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
একে আব্দুল মোমেন ঢাকায় দ্য হিন্দু’র সঙ্গে কথা বলেছেন বলে সংবাদে এমনটা উল্লেখ করে বলা হয়, বাংলাদেশ সীমান্তের যে জায়গাগুলোতে প্রাণহানী হয় এবং বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয়— সেগুলো চিহ্নিত করা হয়েছে। হতাহতের ঘটনা কমিয়ে আনতে চিহ্নিত জায়গাগুলোতে বিজিবি’র অতিরিক্ত সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
‘বিএসএফ সদস্যদের আরও সতর্ক হয়ে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করা উচিত। আমাদের দেশের নাগরিক আইন লঙ্ঘন করলে তাদের গ্রেপ্তার করতে পারে। কিন্তু হত্যা কখনোই সমর্থনযোগ্য না’— দ্বিপাক্ষিক সমঝোতার প্রসঙ্গ এনে তিনি এ কথা বলেন।
রোববার আসামের করিমগঞ্জ রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে হত্যার পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ কথা বলেন। করিমগঞ্জ থানা পুলিশের দাবি করেছে, বাংলাদেশি তিন নাগরিক গরু চুরি করতে ভারতে গিয়েছিলেন।
ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরাকারবারি রোধে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গরু আছে। অন্য কোথাও থেকে গরু আমদানি করার প্রয়োজন নেই। যদিও করিমগঞ্জের ঘটনাটির তদন্ত শেষ হয়নি, সীমান্তরক্ষী ও ভারতীয় নাগরিকদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়গুলো ভঙ্গ করবে না।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি