সিলেট | |
প্রকাশিত: 3:23 PM, August 4, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না । গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩ হাজার ২৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪৪ জন পুরুষ এবং ৬ জন নারী। এছাড়া একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯১৮ জন। এনিয়ে দেশে মোট শনাক্তের সংখা দাঁড়াল ২ লাখ ৪৪ হাজার ২০ জন।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি