মাধবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত

প্রকাশিত: 11:47 AM, September 8, 2020

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন নিহত

প্রতিনিধি, হবিগঞ্জ:

ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর নয়াপাড়া এলাকায় ট্রাক ও পাজেরো জীপের মুখোমুখি সংঘর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর ) বিকালে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ পর্যন্ত নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- যশোর জেলার বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম (কাজল), একই উপজেলার আরিফুল ইসলাম, ঢাকার তালতলার সুমন মিয়ার মেয়ে আঁখি (২০)। অন্যদের পরিচয় এখন ও জানা যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি পাজেরো নয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাজেরো গাড়িতে থাকা দুইজন মারা যান।

আরও পড়ুন  ‘শেখ হাসিনা জীবিত আছেন যতদিন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন’

মাধবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আহত তিনজনকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সংবাদ