মৃত্যুর মিছিলে আরো ২০ জন

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২০

মৃত্যুর মিছিলে আরো ২০ জন

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনায় মৃত্যুর মিছিল থামছেই না । গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৫ হাজার ৪৬০ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৪১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন। গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৫ হাজার ৪৬০ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৬৮৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন।

আরও পড়ুন  শুক্রবার আসবে এমপি কয়েসের মরদেহ, বাদ আসর জানাযা

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ কোটি ৬৪ লাখ ৩১ হাজার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৬১ হাজার ১৫৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৭৪ লাখ ৩৩ হাজার ৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৬০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ